News71.com
 Bangladesh
 21 Sep 17, 11:04 AM
 162           
 0
 21 Sep 17, 11:04 AM

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ।।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ।।

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। হিজরি ১৪৩৯ সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মুহাররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত হবে এ সভা।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর ৯৫৫৯৪৯৩,৯৫৫৯৬৪৩,৯৫৫৫৯৪৭,৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন