News71.com
 Bangladesh
 20 Sep 17, 08:14 AM
 164           
 0
 20 Sep 17, 08:14 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর।।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর।।   

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ,ঢাকা কলেজ এবং ইডেন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে বলে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন