News71.com
 Bangladesh
 18 Sep 17, 07:20 AM
 154           
 0
 18 Sep 17, 07:20 AM

আওয়ামী লীগ সেক্যুলার নয়,পিকুলিয়ার দল।। রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ সেক্যুলার নয়,পিকুলিয়ার দল।। রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারকে ভোটারবিহীন সরকার হিসেবে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,আওয়ামী লীগ সেক্যুলার দল নয়,তারা হচ্ছে পিকুলিয়ার দল। কারণ,এরা যেকোনো সময় নিজের স্বার্থে কাজ করতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে বিএনপি। মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন,ধর্মীয় অনুষ্ঠানের একটি আয়োজনে পুলিশ যে নগ্ন হামলা করেছে,এই হামলা আর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের হামলার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তারা (মিয়ানমার) জাতিগত নির্মূল করছে,তারা রোহিঙ্গা মুসলমান ও হিন্দুদের অত্যাচার করছে। ...অং সান সু চির নিরাপত্তা বাহিনী আর শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী এক কাজ করেছে।

রিজভী বলেন,শেখ হাসিনা লেভেল প্লেয়িং ফিল্ড করছেন। অর্থাৎ,বিরোধী মতকে লেভেল করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন শেখ হাসিনা। সেক্যুলারিজম বা অন্য ধর্মের প্রতি তাদের কোনো মত নেই,তাদের একটাই ধর্ম—তারা জোর করে ক্ষমতায় থাকবে। এর মধ্যে যদি কারও কাছ থেকে বিরোধী মত শোনে,তখন সেটিকে লেভেল প্লেয়িং ফিল্ড বানানোর চেষ্টা শুরু করে।

মানববন্ধনের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন,অব্যবস্থাপনার কারণে সারা বাংলাদেশের মানুষ কষ্টে আছে। চালের দাম সীমা অতিক্রম করেছে। সাধারণ গরিব মানুষ চাল কিনে খাওয়ার অবস্থায় নেই। তিনি আরও বলেন,মিয়ানমার সরকার রোহিঙ্গাদের হত্যা করছে। হাজার হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেই মিয়ানমারে খাদ্যমন্ত্রী গেলেন চাল কিনতে। যদি বাধ্য হয়ে গিয়ে থাকেন,তাহলে তো তাঁর স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা না। সস্ত্রীক তাঁর এই আনন্দভ্রমণ এই সময়ে হওয়া কোনোমতেই উচিত হয়নি।

বিএনপির এই নেতা বলেন,বাংলাদেশে এমন এক সরকার আসীন,যে সরকারের অধীনে বিরোধী দল নয়,সব ধর্মও বাধার সম্মুখীন হচ্ছে। কেউ এই সরকারের আমলে রাজনীতি করতে পারবে না,ধর্মও পালন করতে পারবে না। এসব করতে হলে তাকে আওয়ামী লীগ করতে হবে,এই পরিস্থিতি আসবে বলে মুক্তিযুদ্ধ করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন