News71.com
 Bangladesh
 18 Sep 17, 07:03 AM
 158           
 0
 18 Sep 17, 07:03 AM

রোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ অ্যালাউ করব না।। আইজিপি এ কে এম শহীদুল হক

রোহিঙ্গা ইস্যুতে জঙ্গিবাদ অ্যালাউ করব না।। আইজিপি এ কে এম শহীদুল হক

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে কেউ জঙ্গিবাদে যুক্ত করার চেষ্টা করতে পারে। তবে এ দেশে জঙ্গি দলে যুক্ত হয়ে অন্য কোনো দেশে হামলা চালাবে,বাংলাদেশকে কেউ ব্যবহার করবে -সেটা আমরা অ্যালাউ করব না। আজ সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন,বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া প্রায় ২০০ জন নির্যাতিত রোহিঙ্গাদের আটক করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। শহীদুল হক বলেন,মানবিক দিক বিবেচনা করে দুই হাজার একর জমিতে রোহিঙ্গাদের থাকার জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেননা এদেশে থাকার কোন বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। তাই নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন,নির্দিষ্ট ক্যাম্প করে দেওয়ার পরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত আমরা দুইশ’র বেশি রোহিঙ্গাকে আটক করে শিবিরে পাঠিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে। যদি আরও কোথাও পাওয়া যায় তবে তাদের আটক করে শিবিরে পাঠানো হবে। আইজিপি বলেন,রোহিঙ্গাদের প্রবেশের সময় প্রথমে বিজিবি ও কোস্টগার্ড তাদের বাধা দিয়েছিলো। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন