
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার বিভাগের অধীন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ২টা থেকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উভয় পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের ঠিকানায় ইতিমধ্যে প্রবেশপত্র পাঠানো হয়েছে। কোনো আবেদনকারী প্রবেশপত্র না পেলে আগামী ২০ তারিখের মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।