News71.com
 Bangladesh
 17 Sep 17, 06:32 AM
 183           
 0
 17 Sep 17, 06:32 AM

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও বন্যা দুর্গতদের জন্য সুইজারল্যান্ডের সহায়তা।।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও বন্যা দুর্গতদের জন্য সুইজারল্যান্ডের সহায়তা।।

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থী ও বন্যা দুর্গতদের জন্য সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড। জানা গেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও বন্যা দুর্গতদের জন্য জরুরি সহায়তা হিসেবে ১২ লাখ ফ্রাঁ (প্রায় ১০ কোটি ২০ লাখ টাকা) দেওয়ার কথা ঘোষণা করেছে সুইজারল্যান্ড। সুইস ডেভেলপমেন্ট করপোরেশনের (এসডিসি) মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে বলে ঢাকায় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপিততে জানানো হয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকা রোহিঙ্গাদের জন্য এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ লাখ টাকা ব্যয় করা হবে।

গত ২৪ আগস্ট রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার পর শুরু হওয়া সেনা অভিযানে রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যা-ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চার লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। মিয়ানমার সরকার সেনাবাহিনীর এই অভিযানকে বলছে 'সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই। বেসামরিক রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টার অভিযোগও তারা অস্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন