
নিউজ ডেস্কঃ আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আসুন জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করি।
মির্জা ফখরুল বলেন,আমরা বিভক্তি করিনি। বিভক্তি চাইও না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারের উচিত অবিলম্বে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,নজরুল ইসলাম খান, মীর সরাফাত আলী সপু,শহিদুল ইসলাম বাবুল, আবুল বাশার প্রমুখ।