
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পুলিশ সুপার,ওসি-সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তার ভুয়া সিল এবং জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান জানান,আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।