News71.com
 Bangladesh
 16 Sep 17, 08:36 AM
 154           
 0
 16 Sep 17, 08:36 AM

বন্যার্তদের সাহায্যে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।।  

বন্যার্তদের সাহায্যে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।।   

নিউজ ডেস্কঃ দেশের বন্যার্তদের সাহায্যে সরকারের পাশাপাশি প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। এর অংশ হিসেবে আজ শনিবার তাদের কার্যক্রমের শেষ হিসেবে পলাশবাড়ীর গাইবান্ধায় ১০৩ জন প্রান্তিক কৃষকের মধ্যে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রেজিনূর রহমান। এ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়নের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেন,পলাশবাড়ী থানার ওসি, ইন্সপেক্টর তদন্তসহ থানা পুলিশের সদস্যবৃন্দ, সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম শেষ করেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের পক্ষে বিসিএস প্রশাসন ৩১তম ব্যাচের মোহাম্মদ হাসিব সরকার সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০০ জন কৃষকের মধ্যে এক হাজার করে নগদ অর্থ বিতরণ করেন। ৩১ আগস্ট বিসিএস প্রশাসন ৩১তম ব্যাচের সদস্য ফয়সাল আহমেদ জুয়েল ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষে নওগাঁ'র মান্দায় ১০০ জন কৃষকের মধ্যে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। এ ছাড়া ৩ সেপ্টেম্বর বিসিএস ট্যাক্স ৩১তম ব্যাচের সদস্য মিজানুর রহমান কুড়িগ্রামের কৃষকদের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষে এ কার্যক্রমে অংশ নেন। তারও আগে ৩১তম ব্যাচের আহসান খান (বিসিএস পুলিশ),আমিনুর রহমান (বিসিএস প্রশাসন),আল জুনায়েদ (বিসিএস প্রশাসন) অ্যাসোসিয়েশনের পক্ষে ২৫ আগস্ট জামালপুরে ১০০ জন কৃষককে নগদ এক হাজার টাকা করে প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন