News71.com
 Bangladesh
 16 Sep 17, 08:34 AM
 146           
 0
 16 Sep 17, 08:34 AM

জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে।।সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার

জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে।।সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার

নিউজ ডেস্কঃ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন,জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয় :ভোটার তালিকার সঠিকতা নিশ্চিতকরণ, সীমানা পুনর্নির্ধারণ, ভোটারদের তথ্যভিত্তিক ক্ষমতায়ন,নির্বাচনী ব্যয় হ্রাস ও নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম বলেন,নির্বাচনী ব্যয়ের বৈধসীমা ক্রমাগত বেড়েই চলেছে। বিগত কমিশন এ ব্যয়সীমা ১৫ লাখ থেকে ২৫ লাখ টাকা করেছে। ফলে সাধারণ নাগরিকদের ভোটাধিকার থাকলেও প্রতিনিধি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আর জাতীয় সংসদ পরিণত হয়েছে কোটিপতিদের ক্লাবে। তিনি বলেন,বস্তুত আমাদের বর্তমান ব্যবস্থা হয়ে পড়েছে ‘বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই’। তাই কমিশনকে নির্বাচনী ব্যয়ের লাগাম টেনে ধরতে হবে এবং একই সঙ্গে নির্বাচনী ব্যয়ের বৈধসীমা কমাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন