News71.com
 Bangladesh
 15 Sep 17, 02:53 AM
 195           
 0
 15 Sep 17, 02:53 AM

কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।।

কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।।


নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে,তবে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আজ শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়,চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়,মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান,পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ,বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আজ শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪৫ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন