News71.com
 Bangladesh
 15 Sep 17, 10:39 AM
 205           
 0
 15 Sep 17, 10:39 AM

লেখক ও নিসর্গবিদ দ্বিজেন শর্মা আর নেই।।  

লেখক ও নিসর্গবিদ দ্বিজেন শর্মা আর নেই।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই ‘নিসর্গসখা’। দ্বিজেন শর্মার জন্ম ১৯২৯ সালের ২৯ মে,তৎকালীন সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে। কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দ্বিজেন শর্মা। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।

দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতিপ্রেমিক। প্রকৃতিই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। প্রকৃতি নিয়ে প্রচুর লেখালেখি করেছেন তিনি। অন্য বিষয়েও লিখেছেন তিনি। বৃক্ষপ্রেমিক দ্বিজেন শর্মা অনেক গাছ লাগিয়েছেন। গাছের পরিচর্যা করেছেন। সবুজ প্রকৃতির জন্য লড়ে গেছেন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি,একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন দ্বিজেন শর্মা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন