News71.com
 Bangladesh
 14 Sep 17, 08:10 AM
 209           
 0
 14 Sep 17, 08:10 AM

কেরানীগঞ্জে অবৈধ ও ড্রেজিং অবৈধ হাউজিং চলবে না।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম  

কেরানীগঞ্জে অবৈধ ও ড্রেজিং অবৈধ হাউজিং চলবে না।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম   

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন,কেরানীগঞ্জে অবৈধ ড্রেজিং চলবে না। অবৈধ হাউজিংও চলবে না। যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিআইডব্লিউটিএ সঠিক নিয়মে ড্রেজার চালানোর অনুমোদন দিচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাউজিং কম্পানিগুলোর রাজউক অনুমোদন আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শীহন আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন,উপজেলা প্রকৌশলী মো. শাজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম,কৃষি কর্মকর্তা ফখরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা,সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন,তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন