
নিউজ ডেস্কঃ পুলিশ পরিচয়ে নানাবিধ প্রতারণনার অভিযোগে তিন মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই আসামির নাম উৎপল মণ্ডল (৩৪)। গতকাল বুধবার মুকসুদপুর থানার পার্শ্ববর্তী বোয়ালমারি থেকে উৎপলকে গ্রেপ্তার করা হয়। তিনি মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান,উৎপল পুলিশ পরিচয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বরিশাল জেলার আগৈলঝাড়া,ফরিদপুরের বোয়ালমারি ও পার্শ্ববর্তী কাশিয়ানি থানায় ১৩টি প্রতারণা মামলা রয়েছে। ইতিমধ্যে প্রতারণা মামলায় সাজা হয়েছে তার। গোপালগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।