News71.com
 Bangladesh
 12 Sep 17, 10:02 AM
 194           
 0
 12 Sep 17, 10:02 AM

একতরফা নির্বাচন করার ক্ষমতা আওয়ামী লীগের নেই ।। গয়েশ্বর চন্দ্র রায়  

একতরফা নির্বাচন করার ক্ষমতা আওয়ামী লীগের নেই ।। গয়েশ্বর চন্দ্র রায়   

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আন্দোলন না করে চুপ করে থাকলেও ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করার ক্ষমতা আওয়ামী লীগের নেই। সুপ্রিমকোর্টের এক রায়েই তাদের চিকুনগুনিয়া হয়ে গেছে। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন,দেশের ৯০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না। আওয়ামী লীগ থেকে এখন পচা দুর্গন্ধ বেরুচ্ছে। এখন আওয়ামী লীগ দেখলে মানুষ মুখে রুমাল দিয়ে হাঁটে। বিএনপি এই নেতা বলেন,আওয়ামী লীগের মসনদ হারানোর ভয় ঢুকে গেছে। তাদের নৌকা চরে আটকে গেছে। ইচ্ছা করলেও আর পার হবে না। আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন