News71.com
 Bangladesh
 12 Sep 17, 05:03 AM
 163           
 0
 12 Sep 17, 05:03 AM

হজ শেষে গতকাল পর্যন্ত দেশে ফিরেছেন ২৫ হাজার হাজী, মারা গেছেন ১০২ জন।।  

হজ শেষে গতকাল পর্যন্ত দেশে ফিরেছেন ২৫ হাজার হাজী, মারা গেছেন ১০২ জন।।   

নিউজ ডেস্কঃ চলতি বছর পবিত্র হজ পালন শেষ করে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটে এ পর্যন্ত দেশে ফিরেছেন ২৪ হাজার ৩৭৫ জন বাংলাদেশি হাজী। আর হজ করতে সৌদি আরব গিয়ে মারা গেছেন ১০২জন বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ৮২,মহিলা ২০,মক্কায় ৭৭,মদিনায় ০৮,জেদ্দায় ০১ এবং মিনায় ১৬জন। নিয়ম অনুযায়ী মারা যাওয়া প্রত্যেককে সৌদি আরবে দাফন করা হয়। আগামী ৫ অক্টোবর হজের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৩ লাখেরও বেশী ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজব্রত পালন করেন। যার মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিলো ১ লাখ ২৭ হাজার ১৯৮জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন