News71.com
 Bangladesh
 12 Sep 17, 12:14 PM
 168           
 0
 12 Sep 17, 12:14 PM

রাজধানীর কুটনৈতিক এলাকা থেকে দুই গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।।

রাজধানীর কুটনৈতিক এলাকা থেকে দুই গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকা থেকে নুরজাহান (১৫) ও রোজিনা আক্তার (২০) নামে দুই গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান নিকেতন থেকে নুরজাহান ও দক্ষিণ বাড্ডা এলাকা থেকে রোজিনার মৃতদেহ উদ্ধার করা হয়। নুরজাহান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নজরুল ইসলামের মেয়ে ও রোজিনা শেরপুর সদর উপজেলার আ. রশিদের মেয়ে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার পোদ্দার জানান,নুরজাহান ওই এলাকার ৩ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার গৃহকত্রী মনোয়ারা বেগমের বাসায় দেড় বছর যাবৎ কাজ করতো। দুপুরে নুরজাহানের নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি গৃহকত্রী মনোয়ারা বেগম। এদিকে বাড্ডা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান,রোজিনা ওই এলাকার গৃহকর্তা শাহজাহান মিয়ার বাসায় তিন বছর ধরে কাজ করতো।

প্রাথমিকভাবে জানা গেছে,দুপুরে গৃহকর্তা ও গৃহকত্রী কাজে বাইরে যায়। বিকেলে বাসায় ফিরে রুমের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি গৃহকর্তা ও গৃহকত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন