News71.com
 Bangladesh
 10 Sep 17, 10:40 AM
 167           
 0
 10 Sep 17, 10:40 AM

গত অর্থবছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়নের হার বেশি ।। পরিকল্পনামন্ত্রী  

গত অর্থবছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়নের হার বেশি ।। পরিকল্পনামন্ত্রী   

নিউজ ডেস্কঃ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার গত অর্থবছরের তুলনায় এবার বেশি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আজ রবিবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত ১৬টি মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন ।পরিকল্পনামন্ত্রী বলেন, গত অর্থবছর এ সময়ে এডিপি বাস্তবায়নের অগ্রগতি ছিল ৪ শতাংশ এবং এ বছর অগ্রগতি ৬ শতাংশ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দক্ষতার সঙ্গে মোকাবিলা করে আমরা এডিপি বাস্তবায়ন করছি। প্রকল্প বাস্তবায়ন আরো গতিশীল করতে প্রয়োজনে বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন এবং সচিবসহ আরো সদস্য নিয়ে কমিটি করে প্রকল্পের অগ্রগতি পর্যবক্ষণ করা হবে । তিনি আরো বলেন, টিকাদারী প্রতিষ্ঠানের যথাযথ তদারকি ও তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়ন নিয়ে সচিব পর্যায়ে মাঝে মাঝে আলোচনা করা হবে। বাংলাদেশ ক্রমাগতভাবে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করছে বলে তিনি মন্তব্য করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন