News71.com
 Bangladesh
 10 Sep 17, 08:19 AM
 152           
 0
 10 Sep 17, 08:19 AM

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবেই।। খাদ্যমন্ত্রী  

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবেই।। খাদ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে যত কথাই বলুক না কেন,তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নেবেই। তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব তিনি পালন করবেন। বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে যত কথাই বলুক না কেন তারা সেই নির্বাচনে অংশ নেবেই। এডভোকেট কামরুল ইসলাম আজ দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া গুয়াঢুরি এলাকায় মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কামরুল ইসলাম বলেন,আমাদেরকে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দলের মধ্যে কোন কোন্দল প্রধান মন্ত্রী বরদাস্ত করবে না। আওয়ামী লীগের সকল সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,আগামী নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে। সারা বিশ্বের রাষ্ট্র প্রধানরা এখন আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত। আওয়ামী লীগ সরকারের আরো একবার ক্ষমতায় থাকা দরকার। আওয়ামী লীগ নেতা হাজী মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,দলীয় নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম ও ডাঃ শাওন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন