News71.com
 Bangladesh
 10 Sep 17, 07:50 AM
 148           
 0
 10 Sep 17, 07:50 AM

আজ পর্যন্ত খালেদা জিয়া মিয়ানমারের পক্ষে কোন বক্তব্য দেননি।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  

আজ পর্যন্ত খালেদা জিয়া মিয়ানমারের পক্ষে কোন বক্তব্য দেননি।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু   

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,বিএনপি নেত্রী এমন কোন বক্তব্য দেননি,এমন কোন প্রচেষ্টা চালান নি,যা মিয়ানমারের পক্ষে যায়। তিনি যদি লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে মিয়ানমারের পক্ষে কোন বক্তব্য দিতেন,প্রচেষ্টা চালাতেন তাহলে বিএনপি নেতাদের মুখে মিয়ানমার প্রসঙ্গ নিয়ে সমালোচনা শোভা পেত। শিল্পমন্ত্রী আজ নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন