News71.com
 Bangladesh
 10 Sep 17, 01:50 AM
 154           
 0
 10 Sep 17, 01:50 AM

ফের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ আহত ৩ ।।  

ফের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ আহত ৩ ।।   

নিউজ ডেস্কঃ মিয়ানমার সীমান্তে এবার দেখা দিয়েছে স্থলমাইন আতঙ্ক। বান্দরবান সীমান্তের মিয়ানমার অংশে ফের স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ রোহিঙ্গা মুসলিম নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত সংলগ্ন রেজু আমতলি ও তুমব্রু সীমান্তে গতকাল শনিবার রাত ও আজ রবিবার সকালে এ ঘটনাটি ঘটে । এ ব্যাপারে বান্দরবানের ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ও সাবেক ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে রেজু অমতলি সীমান্তের জিরো লাইনের কাছে স্থলমাইন বিস্ফোরণ হলে ৩ রোহিঙ্গা নিহত ও ১ জন আহত হন। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে হতাহতের এ ঘটনাটি ঘটে ।

তারা আরও জানান, আজ রবিবার ভোরে তুমব্রু সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ৩৭-৩৮নং পিলারের মধ্যস্থানে স্থলমাইন বিস্ফোরণের অন্য ঘটনাটি ঘটে। এ সময় ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকার বাসিন্দা আবুল খায়েরের ছেলে মো. হাসান (৩২) আহত হন। তারা জানান, ভোরে ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে হাসান গরু আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে এবং চোখেও আঘাত লেগেছে। এ সময় আতা উল্লাহ নামের অপর এক রোহিঙ্গা যুবকও আহত হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকর্তরা স্থলমাইন বিস্ফোরণে হতাহতের কথা স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। প্রসঙ্গত, এর আগে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নারী নিহত ও ৩ জন আহত হয়েছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন