
নিউজ ডেস্ক : বাধভাঙ্গা জোয়ারের মত রোহিঙ্গা জনস্রোত আসছেই। ইতিমধ্যেই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের সংখ্যা দেড লাখ ছাড়িয়েছে । নানান প্রকিকুলতা ও দূর্যোগে আক্রান্ত হলেও বাংলাদেশ সাধ্যমত মানবিক সাহাজ্য ও সহযোগীতা করার চেষ্টা করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার ও আওয়ামীলীগকে নির্দেশনা দিচ্ছেন সাধ্যমত সব ধরনের সহযোগীতার । ভয়াবহ এই মানবিক বিপর্যয় প্রতিরোধ তিনি প্রতিবেশি ভারতসহ বিশ্ব নেতৃবৃন্দকেও এগিয়ে আসার আহবান জানিয়েছন। ইতিমধ্যেই তুরস্ক , মালয়েশিয়া, ইরান, কুয়েতসহ বেশকিছু দেশ এগিয়ে এসেছেন।
রাশিয়ার চেচনিয়ায় কয়েক লক্ষ লোকের সমাবেশের পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের ১৫৭ এমপি ব্যবস্থা গ্রহনের আনু্ষ্ঠানিক আর্জি জানিয়েছেন । আর একটু দেরিতে হলেও মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির কারণে সেখান থেকে এই অঞ্চলে বিপুলসংখ্যক শরণার্থীর ঢলে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। রাখাইনে সহিংসতা বন্ধ করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর ভারত জোর দিয়েছে। ভারতের পররাষ্ট্র্র মন্ত্রণালয় গতকাল শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সহিংসতা নিয়ে এই প্রতিক্রিয়া জানায়। রাতে মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের টুইটে এই বিবৃতি প্রচার করা হয়েছে।
এদিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী গতকাল ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন। রোহিঙ্গা উদ্বাস্তুদের অন্তহীন স্রোত বাংলাদেশকে কী দুঃসহ পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে, হাইকমিশনার তা জয়শঙ্করকে জানান। বাংলাদেশ চায়, পরিস্থিতি মোকাবিলায় ভারত তাদের পাশে থাকুক।
জবাবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি মিয়ানমার সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরপরাধ লোকজনের মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন। শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায়বিচার, মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মিয়ানমার সরকারের সঙ্গে রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা দেবে ভারত। রবীশ কুমার তার বিবৃতিত আরও বলেন, ‘আমরা সংযতভাবে এবং পরিপক্বতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক লোকজনের কল্যাণের বিষয়টিতে গুরুত্ব দিয়ে রাখাইনের পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানাই। রাজ্যটিতে সহিংসতা বন্ধ করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি।’ এদিকে পররাষ্ট্র মন্ত্রনালয় সুত্রে জানাগেছে , দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুয়াজ্জেম আলীকে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর জানিয়েছেন, সাম্প্রতিক মায়ানমারের এই গোলমালের পর কয়েক হাজার রোহিঙ্গা ভারতেও চলে এসেছে।
বাংলাদেশ জানিয়েছে রোহিঙ্গাদের যেভাবে রাখাইন রাজ্য থেকে মিয়ানমার পুলিশ ও সামরিক বাহিনী উৎখাত করছে, সে বিষয়ে ভারত এখনো নীরব। সম্প্রতি মায়ানমার সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে একটি কথাও বলেননি। উল্টো রোহিঙ্গাদের পক্ষ থেকে যে সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হয়েছিল, ভারত তার নিন্দা করে মিয়ানমার সরকারের পাশে দাঁড়ায়। বালি ঘোষণাপত্রেও রোহিঙ্গা সমস্যার উল্লেখ থাকায় ভারত তাতে সই করেনি। এদিকে রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা কী বিপুল প্রভাব ফেলেছে, জয়শঙ্করকে মুয়াজ্জেম আলী তা বোঝান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সমাধান হওয়া একান্তই জরুরি। আঞ্চলিক স্বার্থেই একটা গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন। রোহিঙ্গাদের সন্ত্রাসবাদী কাজকর্মের বিরুদ্ধে বাংলাদেশও। সে কথা জয়শঙ্করকেও বলা হয়েছে। পাশাপাশি সমস্যার মানবিক দিকটাও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ চায় পরিস্থিতি মোকাবিলায় ভারত সক্রিয়ভাবে তাদের পাশে থাকুক।