News71.com
 Bangladesh
 10 Sep 17, 12:25 PM
 191           
 0
 10 Sep 17, 12:25 PM

সুযোগ থাকা সত্বেও দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

সুযোগ থাকা সত্বেও দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ আজ রবিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি বলেন, বহু আগেই ডিজিটাল দেশগুলোর কাতারে থাকত বাংলাদেশ। অথচ অজ্ঞতার কারণে সুযোগ থাকা সত্ত্বে দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি ।

শেখ হাসিনা বলেন, দুইবার বিনা পয়সায় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল বাংলাদেশের। কিন্তু অজ্ঞতার কারণে তা নাকচ করে দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় আজ দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কুয়াকাটায় স্থাপন করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন