News71.com
 Bangladesh
 09 Sep 17, 06:41 AM
 236           
 0
 09 Sep 17, 06:41 AM

সরকার দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দিচ্ছে ।। শিক্ষামন্ত্রী নাহিদ  

সরকার দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দিচ্ছে ।। শিক্ষামন্ত্রী নাহিদ   

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে সরকার দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দিচ্ছে। কারিগরি শিক্ষার প্রসারকে গুরুত্ব দিচ্ছে। আজ শনিবার সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ একথা বলেন । শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চশিক্ষা নয়- উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অনুসন্ধান করতে হবে জ্ঞানের। লেখাপড়ায় আনতে হবে বড় পরিবর্তন। আর এজন্য বিদ্যালয় ও শিক্ষার্থীদের অনেক দায়িত্ব রয়েছে। শিক্ষা শুধু শ্রেণি কক্ষে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশকে এগিয়ে নেয়ার জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে ।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চিরকাল শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিকারক থাকব না। আমাদের নতুন প্রজন্ম বিশ্বমানের মেধার অধিকারী। তারা একদিন জ্ঞান ও প্রযুক্তি রপ্তানি করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন