News71.com
 Bangladesh
 09 Sep 17, 01:49 AM
 173           
 0
 09 Sep 17, 01:49 AM

ঈদের ছুটি শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খুলছে আগামীকাল।।

ঈদের ছুটি শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খুলছে আগামীকাল।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। গত ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশল,ঈদের শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলিতে আবারো মেতে উঠেছে সেই ঈদের দিনের আমেজে। হল ও ক্যাম্পাস ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন