News71.com
 Bangladesh
 09 Sep 17, 12:48 PM
 157           
 0
 09 Sep 17, 12:48 PM

আজও দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।।  

আজও দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।।   

নিউজ ডেস্কঃ আজ দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়,মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব,হরিয়ানা,উত্তরপ্রদেশ,বিহার,হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন