News71.com
 Bangladesh
 09 Sep 17, 11:08 AM
 157           
 0
 09 Sep 17, 11:08 AM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ বহিষ্কার ৫।।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ বহিষ্কার ৫।।


নিউজ ডেস্কঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সাথে উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিতের নির্দেশও দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল,যুগ্ম সম্পাদক নেছারুল হক,দফতর সম্পাদক আকাশ মিয়া,তথ্য ও গবেষণা সম্পাদক ফয়সাল ইসলাম সেতু ও পৌর এলাকার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান,গতকাল বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলসহ ৫ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয়া হয়। একই সাথে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না,সেই মর্মে ৪৮ ঘণ্টার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও সংগঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশও দেয়া হয়েছে। প্রসঙ্গত,গত বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হাসান সুনামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বহিষ্কৃত ওই পাঁচ নেতাকে দায়ী করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন