News71.com
 Bangladesh
 08 Sep 17, 09:16 AM
 159           
 0
 08 Sep 17, 09:16 AM

রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে রাজনীতির নোংরা খেলা বন্ধ করতে বললেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের  

রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে রাজনীতির নোংরা খেলা বন্ধ করতে বললেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন। তিনি রোহিঙ্গা প্রসঙ্গে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে বলেন,রোহিঙ্গাদের নিয়ে আপনারা রাজনীতির নোংরা খেলায় মেতে উঠছেন। আপনাকে আর আপনার দলকে বলবো,রোহিঙ্গাদের নিয়ে ইস্যু সৃষ্টি করে রাজনীতির নোংরা খেলা থেকে বিরত থাকুন। ওবায়দুল কাদের আজ শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী-মালিবাগান সড়কের পশ্চিম কুসুমপুর এলাকায় নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনার সরকার সব দিক থেকেই প্রশংসিত এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,মায়নামার থেকে রোহিঙ্গা জনস্রোত যেভাবে ধেয়ে আসছে,তা অত্যন্ত মানবিক। এটি গণহত্যার সাথে তুলনীয়। তিনি বলেন,নাফ নদী দিয়ে নারী ও শিশুরা পাড়ি দিচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত হলেও তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। সরকার থেকে খাদ্য,ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ সরকার জাতিসংঘের দৃষ্টি আনতে কাজ করে যাচ্ছে। আমরা মায়ানমারের জনস্রোত সামলাতে পারছি না’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,তবে জনস্রোতের সাথে মাদক,অস্ত্র ও জঙ্গি যাতে দেশে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। কারণ মাদক অস্ত্রের চেয়েও বেশি ভয়ংকর।

তিনি বলেন,কূটনীনৈতিকভাবে মায়ানমারের সাথে আমরা কথা বলছি। মায়ানমারকে চাপ প্রদানকারী দেশগুলোর সাথেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখানে সরকারকে দোষারোপ করলে হবে না,সরকার এই ইস্যুতে যুদ্ধ করবে না। সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদসহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রী এ সময় সেতুটির কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা বলেন এবং নির্মাণাধীন সেতুর কাজ ঘুরে দেখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন