News71.com
 Bangladesh
 08 Sep 17, 09:02 AM
 150           
 0
 08 Sep 17, 09:02 AM

আগামী ৩ দিনের মধ্যে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ না হলে ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ  

আগামী ৩ দিনের মধ্যে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ না হলে ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ   

নিউজ ডেস্কঃ আগামী ৩ দিনের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হলে আগামী সোমবার ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ শুক্রবার বিকেলে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে ‘ঢাকা র্যালি’ শেষে ইমরান এই ঘোষণা দেন । ইমরান এইচ সরকার বলেছেন, শান্তির জন্য মিয়ানমারের নেত্রী অং সান সুচি কে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই শান্তি বিনষ্ট করায় অবিলম্বে নোবেল পুরস্কার স্থগিত করা উচিত। মিয়ানমারে এ ধরনের নির্বিচারে মানুষ হত্যা, জাতিগত নিপীড়ন নোবেল কমিটির লজ্জা, সারা পৃথিবীর মানুষের জন্য লজ্জা ।

এ সময় ইমরান এইচ সরকার পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১১ই সেপ্টেম্বর বেলা ৩টায় গুলশান ২ নম্বর মোড় থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেন। ঢাকা র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নারী ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁরা ‘প্রাণ বাঁচাতে এগিয়ে এসো, রোহিঙ্গা নির্যাতন বন্ধ কর’, ‘হে বিশ্ব মানবতা জাগ্রহ হও’, ‘ধর্ম নয়, মানবতার বিচারে নারী ও শিশু হত্যা বন্ধের জন্য জাগ্রত হও’, ‘স্টপ রোহিঙ্গা জেনোসাইড’, ‘গিভ রোহিঙ্গা পিপল রাইট টু লিভ’, ‘রেইজ ইউর ভয়েস টু স্টপ এথনিক ক্লিনসিং অব রোহিঙ্গা’ এসব লেখা প্ল্যাকার্ড বহন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন