News71.com
 Bangladesh
 08 Sep 17, 09:01 AM
 147           
 0
 08 Sep 17, 09:01 AM

কক্সবাজারে অগ্রধিকার ভিত্তিতে রেললাইন নির্মাণ করছে সরকার ।। রেলমন্ত্রী মুজিবুল হক  

কক্সবাজারে অগ্রধিকার ভিত্তিতে রেললাইন নির্মাণ করছে সরকার ।। রেলমন্ত্রী মুজিবুল হক   

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। তাই কক্সবাজারের পর্যটন ব্যবসা এবং এলাকার উন্নয়নে অগ্রধিকার ভিত্তিতে রেললাইন নির্মাণ করছে সরকার। আর চট্রগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার ও ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ এখন শুধু সময়ের ব্যাপার ।আজ শুক্রবার সকালে পর্যটন নগরী কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে অবস্থিত রেল লাইনের প্রধান জংশন পরিদশর্ন শেষে তিনি এ কথা বলেন। পরে কক্সবাজার পৌর আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন