
নিউজ ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই দিনে মৃত্যু হল বাবা ও ছেলের। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে কসবার CIT কোয়ার্টারে। এ প্রসঙ্গে জানা গেছে,চারদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫০ বছরের সিদ্ধেশ্বর ঘোষ। একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয় তাঁর ১৩ বছরের ছেলেও। সিদ্ধেশ্বর বাবুকে রুবি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছেলের চিকিত্সাহ চলছিল পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে। গত বুধবার রাত ৩টার দিকে মারা যান সিদ্ধেশ্বর ঘোষ। ওই দিনই সকাল ৭টায় মারা যায় তাঁর ছেলেও। বঙ্গবাসী কলেজে ইলেকট্রিসিয়ানের কাজ করতেন সিদ্ধেশ্বর বাবু। স্বামী-পুত্রকে হারিয়ে শোকে পাথর স্ত্রী।