News71.com
 Bangladesh
 08 Sep 17, 02:09 AM
 159           
 0
 08 Sep 17, 02:09 AM

বাংলাদেশের মানুষের মাথাপিছু দেশজ উৎপাদন-জিডিপি পাকিস্তানের চেয়ে ৭০ডলার বেশি।।  

বাংলাদেশের মানুষের মাথাপিছু দেশজ উৎপাদন-জিডিপি পাকিস্তানের চেয়ে ৭০ডলার বেশি।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি। ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলাদেশ জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি অনেক কম ছিল। কিন্তু পরবর্তিতে এর উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটেছে। প্রতিবেদনে বলা হয়,বাজার বিনিময় হার হিসেবে ডলার মূল্যমানের দিক দিয়ে গত অর্থবছরের (গত জুনের ৩০ তারিখে শেষ হওয়া) হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১৫৩৮ মার্কিন ডলার। যেখানে একই সময়ে পাকিস্তানের জিপিডি ১৪৭০ মার্কিন ডলার। এদিকে গত ২৫ আগস্ট পাকিস্তান তার সর্বশেষ শুমারির প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়,দেশটির জনসংখ্যা বর্তমানে ২০ কোটি ৭৮ লাখের মতো। যা আগের শুমারির চেয়ে ৯০ লাখ বেশি।

এছাড়া এ জনসংখ্যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম। অন্যদিকে,বাংলাদেশের ব্যাপক অর্থনিতিক উন্নয়ন হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। গত দশ বছরে বার্ষিক প্রবৃদ্ধি গড় ৬ শতাংশ ছিল আর শেষ দুই বছরে তা বৃদ্ধি পেয়ে ৭ শতাংশে পৌঁছেছে। ৭১ সালে দেশের জন্মলগ্নে জিডিপিতে শিল্পায়নের অবদান ছিল মাত্র ৬-৭ শতাংশ। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্পায়নের অবদান ২৯ শতাংশ। প্রসঙ্গত,একটা সময় তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দিলেও এখন ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন