News71.com
 Bangladesh
 07 Sep 17, 10:14 AM
 151           
 0
 07 Sep 17, 10:14 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । তিনি আজ বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। লক্ষ্মীপাশা ইউনিয়ন কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়। নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। শিক্ষার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ সারা বিশ্বে সমাদৃত। তিনি বলেন, আমরা বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের প্রতিটি শিশুর হাতে বই তুলে দিতে পেরেছি, যা অন্য কেউ পারেননি ।

তিনি আরো বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন যেকোন সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মছলুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল ওহাব জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর প্রমুখ। এর আগে মন্ত্রী উপজেলার বাঘা ইউপির দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভায় বক্তব্য দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন