News71.com
 Bangladesh
 07 Sep 17, 07:10 AM
 172           
 0
 07 Sep 17, 07:10 AM

পবিত্র হজ পালন শেষে ফিরতি ৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩৮৭ হাজি।।  

পবিত্র হজ পালন শেষে ফিরতি ৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩৮৭ হাজি।।   

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালন শেষে ফিরতি ৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৩৮৭ জন হাজি। গতকাল বুধবার ৬ সেপ্টেম্বর থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-২০১২ গতকাল বুধবার রাত ৮টা ২১ মিনিটে ৪১৯ জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথমদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪ টি ফ্লাইটে মোট ২ হাজার ৩৮৭ জন হাজি ফিরে আসেন।

পরে আরও ৫টি ফ্লাইট আসে। প্রথমদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪ টি ফ্লাইটে মোট ২ হাজার ৩৮৭ জন হাজি ফিরে আসেন। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন পবিত্র হজ পালন করেন। তবে হজ পালনের উদ্দেশে সৌদি গিয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের ৬৫ জন মক্কা,৭ জন মদিনা ও ১৬ জন মিনায় মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন