News71.com
 Bangladesh
 06 Sep 17, 10:01 AM
 264           
 0
 06 Sep 17, 10:01 AM

দেশে ফিরতে শুরু করেছে হাজীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ।।

দেশে ফিরতে শুরু করেছে হাজীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ।।

নিউজ ডেস্কঃ হজ শেষে হজযাত্রীদের সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে নিতে আজ থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট। তাই হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ বুধবার রাত ৮টা ২১ মিনিটে ৪১৯ হাজি নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২০১২ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। এর আগে জেদ্দা বিমানবন্দরে অতিরিক্ত হজযাত্রীর চাপের কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর আকাশে উড়ে হজের প্রথম ফেরতি ফ্লাইটটি। নির্ধারিত সময়ে না ছাড়ার কারণে ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা থাকলেও সেটি ঢাকায় পৌঁছায় বাংলাদেশ সময় রাত ৮টা ২১ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন