News71.com
 Bangladesh
 06 Sep 17, 09:55 AM
 189           
 0
 06 Sep 17, 09:55 AM

বাংলাদেশকে বন্যা ঝুঁকি মোকাবেলায় সহায়তা দেবে নেদারল্যান্ড।।

বাংলাদেশকে বন্যা ঝুঁকি মোকাবেলায় সহায়তা দেবে নেদারল্যান্ড।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বন্যার র্দীঘ মেয়াদি ঝুঁকি কমাতে নেদারল্যান্ড ভূমি উদ্ধার ও নদী ড্রেজিংয়ে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। আজ এখানে প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,হ্যাগে গতকাল নেদারল্যান্ডের অবকাঠামো ও পরিবেশ মন্ত্রী মিলানি সুলজের সঙ্গে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলালের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানানো হয়। বৈঠকে ডাচ মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ২০১৫ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেদারল্যান্ড সফর এবং ২০১৫ সালের জুন মাসে নেদারল্যান্ডের অবকাঠামো ও পরিবেশ মন্ত্রী মিলানি সুলজ এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী লিলিয়ান পোমেনের বাংলাদেশ সফরের পর দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে সন্তোষ প্রকাশ করেন।

২০১৫ সালের জুন মাসের সফরকালে বাংলাদেশে স্থিতি ও টেকসই ডেল্টা ম্যানেজমেন্ট,ভূমি উদ্ধারে সহায়তা এবং টেকসই উন্নয়নের জন্য জ্ঞান ও উদ্ভাবনী বিষয়ে অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরের উল্লেখ করে ডাচ মন্ত্রী যতশিগগির সম্ভব এই চুক্তি বাস্তবায়নে বিশেষ করে ভূমি উদ্ধারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন। বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে,বিশেষ করে চট্টগ্রাম বন্দরের চার পাশে ভূমি উদ্ধারে একটি পাইলট প্রকল্প গ্রহণে সম্মত হয়েছে।

ডাচ মন্ত্রী বলেন,উপকুল এলাকায় ভূমি উদ্ধারের জন্য একটি ক্রস ড্যাম প্রকল্প গ্রহনে বাংলাদেশের প্রস্তাব বিবেচনা করে দেখা হবে। বাংলাদেশের রাষ্ট্রদূত ১৯৬০ সালের পর থেকে পানি সেক্টরে বাংলাদেশকে সহায়তা দেয়ার জন্য নেদারল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নে তাদের সহায়তা দেয়ার জন্য ডাচ মন্ত্রীকে অনুরোধ জানান। তিনি বলেন,বাংলাদেশের পানি সম্পদের ভাল ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নে এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশে নেদারল্যান্ডের সহায়তা অব্যাহত থাকবে। নেদারল্যান্ডের অবকাঠামো ও পরিবেশ মন্ত্রী মিলানি সুলজ ডেল্টা জোটে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার উচ্চসিত প্রশংসা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন