News71.com
 Bangladesh
 06 Sep 17, 09:54 AM
 169           
 0
 06 Sep 17, 09:54 AM

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের বাড়িতে এলোপাতাড়ি গুলি।।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের বাড়িতে এলোপাতাড়ি গুলি।।

নিউজ ডেস্কঃ নোয়াখালী-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। ওই সময় বাড়ির ভেতরের চত্বরে একটি প্রতিবাদ সভায় বক্তৃতা দিচ্ছিলেন আয়েশা ফেরদাউস। আজ বুধবার বেলা দুইটার দিকে হাতিয়া উপজেলা সদরের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান,হামলায় আয়েশা ফেরদাউসের ১০-১২ জন দলীয় কর্মী আহত হয়েছেন। আহত লোকজনের নাম-পরিচয়ের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চিকিৎসক ডেকে এনে সাংসদের বাড়িতে তাদের চিকিৎসা চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,এমপির বাড়িতে একটি প্রতিবাদ সভা চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে হাতিয়া থেকে ওসি তাকে জানিয়েছেন। আয়েশা ফেরদাউস তার বাড়িতে হামলার ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এবং সম্প্রতি আওয়ামী লীগে সক্রিয় মাহমুদ আলীকে দায়ী করেছেন। অপরদিকে নিজ বাড়ি থেকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মাহমুদ আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন