News71.com
 Bangladesh
 06 Sep 17, 06:51 AM
 188           
 0
 06 Sep 17, 06:51 AM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর। আন্দোলনে ব্যর্থতার জন্য দল থেকে তাঁর নিজেরই পদত্যাগ করা উচিত । তিনি আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় দেশে সর্বপ্রথম অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ে নতুন বুথ স্থাপনের কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন ।

তিনি বলেন, আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। বিএনপির কথায় আসিনি। সংবিধানের বাইরে কিছুই হবে না। আরেকটা গণতান্ত্রিক নির্বাচন হবে। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে আমরা থাকব না। তিনি বিএনপির নের্তৃবৃন্দের প্রতি প্রশ্ন তুলে বলেন, কোন আইনের ভিত্তিতে তারা আমাদের পদত্যাগ চায়। আগাম নির্বাচনের দাবীকে তিনি আগাম রসিকতা বলেও মন্তব্য করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন