News71.com
 Bangladesh
 06 Sep 17, 02:28 AM
 229           
 0
 06 Sep 17, 02:28 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাময়িক উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক আখতারুজ্জামান।।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাময়িক উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক আখতারুজ্জামান।।   

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। আজ সকাল সাড়ে ৯টায় উপাচার্য অফিসে যোগদানপত্রে স্বাক্ষর করে তিনি এ দায়িত্ব বুঝে নেন। এ সময় নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা। নতুন উপাচার্য আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। একই বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর করে ১৯৯০ সালে প্রভাষক হিসেবে যোগ দেন।

এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি কলা অনুষদের ডিন,কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। উল্লেখ্য,গত ২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ও সিনেট মনোনীত উপাচার্য প্যানেল আদালতে স্থগিত হওয়ায় আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন