
নিউজ ডেস্কঃ দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বরিশাল, ময়মনসিংহ,ট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,রংপুর,ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘনটার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব,হরিয়ানা,উত্তরপ্রদেশ বিহার,হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫ টা ৪২ মিনিটে।