
নিউজ ডেস্কঃ কৃষক বাঁচাও-দেশ বাঁচাও' এই দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষক সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ কৃষক দল ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার জয়শ্রী বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ ডা. রফিকুল ইসলাম চৌধুরী। উপজেলার জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালণায় সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি'র সহ সভাপতি আফসার আলম চন্দন পীর, সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন,প্রচার সম্পাদক মজিবুর রহমান মজুমদার,জেলা বিএনপি নেতা জুলফিকার আলী ভূট্টো, উপজেলা কৃষক দলের আহবায়ক আওলাদ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, আলমগীর তালুকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাসান, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুর রহমান মজুমদার, নূরুল আমীন প্রমূখ।
হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে অকাল বন্যায় হাওরাঞ্চলের ফসলহানীর জন্য আওয়ামী লীগের স্থানীয় জন প্রতিনিধি ও সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে দায়ী করে সমাবেশে বক্তারা বলেন,হাওর রক্ষা বাঁধগুলোর মেরামত কাজের সঙ্গে জড়িত দুর্নীতীবাজ ব্যক্তিদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও হাওর এলাকার প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে সরকারের বিশেষ ভিজিএফের আওতায় আনতে হবে এবং ১৫ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত রাখা ও আগামী ফসল ঘরে না উঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে কৃষি ঋণসহ পর্যাপ্ত পরিমাণে সার-বীজ ও কৃষি উপকরণের সহায়তা দিতে হবে। অন্যথায় ধর্মপাশা উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এলাকার কৃষকদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলেও হুমকি দেন বক্তারা। আর এ জন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানানো হয় সভায়।