News71.com
 Bangladesh
 05 Sep 17, 08:07 AM
 188           
 0
 05 Sep 17, 08:07 AM

নিজেকে জনগণের সেবক , আর এই পরিচয়েই থাকতে চাই ।। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নিজেকে জনগণের সেবক , আর এই পরিচয়েই থাকতে চাই ।। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

 

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে হবে। আমি এটা করতে চাই জনগণের জন্য,তাদের ন্যায্যতা যেন হরণ না হয়। আমি জনগণের সেবক। আজীবন সেবক হিসেবে থাকতে চাই। আমি সারা জীবন এমপি থাকবো না,কিন্তু কর্মের ফল থাকবে,জনগণ যেটার মূল্যায়ন করবে। জনগণের প্রতিনিধি যতদিন আছি সে দায়িত্বের বরখেলাপ হবে না।

নাটোরের সিংড়া উপজেলা কৃষি অফিসের হলরুমে আজ মঙ্গলবার সকালে বন্যা পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস,জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আজাদ আল ছানা,সাজ্জাদ হোসেন,ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন