News71.com
 Bangladesh
 05 Sep 17, 08:07 AM
 178           
 0
 05 Sep 17, 08:07 AM

নদী ভাঙন ও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সৈয়দা সাজেদা চৌধুরী

নদী ভাঙন ও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সৈয়দা সাজেদা চৌধুরী

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি আওয়ামী লীগকে শক্তিশালী করতে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা তীরবর্তী ভাঙ্গন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। সাজেদা চৌধুরী বলেন,আওয়ামী লীগ সব সময়ই সফলাতর যে কোন দুর্যোগ সফলভাবে মোকাবেলা করেছে। তাই এইবারও নদীভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। ফলে কোন দুর্গতরা না খেয়েও কষ্ট পাবে না এবং গৃহহীনরা গৃহহীন থাকবে না।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলার নড়িয়া উপজেলার কেদারপুর,চরাত্রা, নওয়াপাড়া, ঘরিষার ও মোক্তারেরচর ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে তাঁর নিজস্ব তহবিল থেকে পরিবার প্রতি ১৫ কেজি করে চাল, শুকনা খাদ্য সামগ্রী ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) শওকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট নাভানা আক্তার,জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে,নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন