News71.com
 Bangladesh
 05 Sep 17, 05:56 AM
 166           
 0
 05 Sep 17, 05:56 AM

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু ।।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু ।।

 

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে এ কথা জানিয়েছে। তার সফরে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে রাখাইনে রোহিঙ্গাদের উপর চলমান অত্যাচার-নির্যাতন বিষয়ে আলোচনাই সবচেয়ে বেশি প্রধান্য পাবে । এর আগে একই ইস্যুতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ঢাকা সফর করেছেন। গত মাসে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে প্রবেশ করেছে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ নির্যাতনের ঘটনা বলে উল্লেখ করেছে ।

চলতি এ সহিংসতা শুরুর পর থেকে মুসলিম দেশগুলোতে বাড়ছে ক্ষোভ, ধীরে ধীরে এ দেশগুলো মিয়ানমারের উপর চাপ বৃদ্ধি করছে। রোহিঙ্গা ইস্যুতে ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গা নির্যাতনের ঘটনাটিকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন