News71.com
 Bangladesh
 05 Sep 17, 12:59 PM
 182           
 0
 05 Sep 17, 12:59 PM

ঈদের ছুটির পর আজ থেকে আবারও কর্মচঞ্চল হয়েছে ভোমরা স্থল বন্দর ...

ঈদের ছুটির পর আজ থেকে আবারও কর্মচঞ্চল হয়েছে ভোমরা স্থল বন্দর ...


নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে যথারীতি আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে। এদিকে,গত চার দিন যাবৎ আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় পন্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে ভোমরা ও ভারতের ঘোজা ডাঙ্গা এলাকায়। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান,টানা চার দিন বন্ধ থাকার পর সকাল থেকে শুরু হয়েছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

তিনি আরো জানান,এই বন্দরের সঙ্গে জড়িত সকলের মাঝে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান,শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন যৌথভাবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চার দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে,এই চার দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন বলে তিনি জানান। তিনি আরো জানান,এ চার দিনে সরকার প্রায় ৮ কোটি রাজস্ব হারিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন