News71.com
 Bangladesh
 04 Sep 17, 07:34 AM
 131           
 0
 04 Sep 17, 07:34 AM

ড. ভাগ্য রানী বণিক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নতুন নির্বাহী চেয়ারম্যান

ড. ভাগ্য রানী বণিক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নতুন নির্বাহী চেয়ারম্যান

নিউজ ডেস্ক: কৃষিবিদ ড. ভাগ্য রানী বণিক ৩১ আগস্ট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) নির্বাহী চেয়ারমান পদে যোগদান করেছেন। ফলে বিএআরসির বিদায়ী নির্বাহী চেয়ারম্যান ড. মো. জালাল উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিএআরসির প্রায় সাড়ে চার দশকের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী বিজ্ঞানী এ প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হলেন। ড. বণিক ইতোপূর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারায় জন্মগ্রহণ করেন ড. বণিক। তিনি ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন।

ড. বণিক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) থেকে ১৯৮২ সালে বিএসসি এজি অনার্স ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং-এ স্নাতকোত্তর ও ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. বণিক চাকরি জীবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও যোগাযোগ, তৈলবীজ ও মসলা গবেষণা কেন্দ্রের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি ধান, ভুট্টা, চীনা কাউন, বার্লি ও মসলাজাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন পদ্ধতি উদ্ভাবনে সক্রিয় অবদান রেখেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন