News71.com
 Bangladesh
 04 Sep 17, 06:58 AM
 118           
 0
 04 Sep 17, 06:58 AM

বিএনপির নেতারা অতিরিক্ত কথা বলেন ।। তোফায়েল আহমেদ

বিএনপির নেতারা অতিরিক্ত কথা বলেন ।। তোফায়েল আহমেদ

 

নিউজ ডেস্কঃ বিএনপির নেতারা অতিরিক্ত কথা বলেন মন্তব্য করে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তারা (বিএনপি) সব সময়ে যে কোন বিষয়কে বিতর্কীত করতে চায়। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে । সব কিছুতেই বিতর্ক করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। বিএনপি নেতারা অতিরিক্ত কথা বলেন। তিনি আজ নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন ।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের দারিদ্র্য বিমোচন করা, যাতে মানুষ পেট ভরে খেতে পারে ও হাঁসি মুখে জীবন যাপন করতে পারে। দেশের গ্রামগুলোর উন্নয়নেও সরকার ব্যাপক কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে গেছে এটা আর কারো পক্ষে সম্ভব হতো না। আমাদের দারিদ্র্যের সংখ্যা ৪৩ থেকে কমে ২২ ভাগে নেমে এসেছে। আগামী ২০৩০ সালের মধ্যে হত দরিদ্রের সংখ্যা ৩ শতাংশের নিচে নেমে আসবে । শহরের গাজিপুর রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন