News71.com
 Bangladesh
 04 Sep 17, 06:53 AM
 143           
 0
 04 Sep 17, 06:53 AM

১ নভেম্বর জেএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

১ নভেম্বর জেএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

 

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১ই নভেম্বর এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে । তিনি বলেন, আগামী বছরের ১ই জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হবে। এজন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন ।

এসময় অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও অব্দুল্লাহ আল হাসান চৌধুরী, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হকসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন