
আন্তর্জাতিক ডেস্কঃ মশা মারতে যে সত্যিই কামান লাগানোর দরকার হয় চিকুনগুনিয়ার উপদ্রবে তা প্রমাণ হয়ে গেছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার কামান নয়, ছড়া শুনিয়েই নিধন করতে চায় মশার বংশ । ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধের কাজে সাধারণ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধির জন্য গত ২ই সেপ্টেম্বর বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷ ওই বিজ্ঞাপনে লেখা রয়েছে, মারতে মশা– জাহানকোষা নয়! / ঢাল-তলোয়ার বারুদ-বোমাও নয়! / একটু নজর আগেপিছে / কোনখানে জল জমে আছে, / তার সঙ্গে সদিচ্ছাতেই আসল কাজটি হয় ৷’
বিভিন্ন মহল থেকে অবশ্য দাবি করা হচ্ছে, বিজ্ঞাপনে ব্যবহৃত এই ছড়া আসলে লিখেছেন স্বাস্থ্য দফতর নিজের অধীনে রাখা স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বরঞ্জন শতপথীর বলেন, 'এই বিজ্ঞাপনটি রাজ্য সরকার দিয়েছে৷ রাজ্য সরকারই ছড়াটি লিখেছে !'