News71.com
 Bangladesh
 04 Sep 17, 12:08 PM
 133           
 0
 04 Sep 17, 12:08 PM

সুস্থ আছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ।।

সুস্থ আছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ।।

নিউজ ডেস্কঃ সুস্থ আছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। গতকাল থেকে তার জ্বর আর বাড়েনি। এখন অনেকটাই সুস্থ তিনি। কাদের সিদ্দিকী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এর তত্ত্বাবধানে মেডিসিন বিভাগে ভর্তি আছেন ।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ জানান, স্যার এখন অনেকটাই সুস্থ। আজ রক্ত পরীক্ষা করা হবে। রিপোর্ট দেখার পরেই জানা যাবে কখন তাকে রিলিজ দেওয়া হবে। উল্লেখ্য, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল রবিবার বিকেলে হেলিকপ্টারযোগে টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন